বুধবার, ২৯ জুলাই ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে দুটি গ্রামীণ সড়কের পুনর্নির্মাণ ও উন্নয়ন কাজ শুরু হয়েছে। মঙ্গলবার গুমানীগঞ্জ ইউনিয়নে এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহত্তর রংপুর অঞ্চলের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এবং গাইবান্ধা এলজিইডির তত্ত্বাবধানে দুটি সড়কের কাজ শুরু হতে যাচ্ছে। এর মধ্যে ১ কোটি ৮৮ লাখ ১৫ হাজার ৮৯৭ টাকা ব্যয়ে ৯২০ মিটার দৈর্ঘ্যের ‘পারগয়রা জরিপপুর বাজার ভায়া কুদাম সড়ক’ এবং ১ কোটি ১ লাখ ১৬ হাজার ৫৭৭ টাকা ব্যয়ে ১ হাজার ৬২৫ মিটার দৈর্ঘ্যের ‘মিরকুচি মদনতাইর ববনপুর ভায়া বালুপাড়া সড়ক’ পুনর্নির্মাণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক, আব্দুল মান্নান সিন্টু, পৌর বিএনপি নেতা মনোয়ার হোসেন রাজু।

এছাড়া জেলা ছাত্রদলের সাবেক সদস্য আতিকুর রহমান রতন, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম সাদ্দাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলামিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।