বুধবার, ২৯ জুলাই ২০২৬

সুন্দরগঞ্জে শিশুকে বলাৎকারের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন

সুন্দরগঞ্জে শিশুকে বলাৎকারের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন

২৯ জুলাই ২০২৬, ০১:৩১

নিউজ ডেস্ক

facebook sharing button
twitter sharing button
sharethis sharing button
whatsapp sharing button

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গায় এক শিশুকে পাউরুটি দেওয়ার প্রলোভনে বলাৎকারের অভিযোগ উঠেছে স্থানীয় বেকারি ব্যবসায়ী রাজ্জাক মিয়ার বিরুদ্ধে। অভিযুক্ত রাজ্জাক মিয়াকে গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা এলাকায় এলাকাবাসী ও আশার আলো বিদ্যাপীঠের ব্যানারে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ধোপাডাঙ্গা আশার আলো বিদ্যাপীঠের অধ্যক্ষ মাহবুবুর রহমান, এলাকাবাসী জাভেদ আলী, জাহিদ হাসান জিল্লু, ভুক্তভোগী শিশুটির বাবাসহ অন্যরা।

স্থানীয়রা জনান, গত ২১ জুলাই ওই শিশুকে পাউরুটির দেওয়ার কথা বলে রাজ্জাক মিয়া তার বেকারির কারখানার ভেতর নিয়ে যায়। পরে শিশুটির আর্তচিৎকার শুনে তাকে উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুর রাজ্জাক পালিয়ে যায়।

বক্তারা অভিযোগ করেন, এ ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ সাত দিনেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। এতে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা রাজ্জাককে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত বিচারের দাবি জানান। পরে এলাকাবাসী একটি ঝাড়ু মিছিল বের করেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভরিপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় মামলার জন্য ভুক্তভোগীর পরিবারকে আইডি কার্ড আনতে বলা হয়েছে, কিন্তু তা না করে তারা মানববন্ধন করছে।