বুধবার, ২৯ জুলাই ২০২৬

জেমস ও জায়েদ খানের উপস্থিতিতে পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের বর্ণিল উৎসব

জেমস ও জায়েদ খানের উপস্থিতিতে পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের বর্ণিল উৎসব

২৯ জুলাই ২০২৬, ০১:০১

নিউজ ডেস্ক

facebook sharing button
twitter sharing button
sharethis sharing button
whatsapp sharing button

পর্তুগালের রাজধানী লিসবনে কাজা দো বাংলাদেশ ও নোটিশিয়াস বাংলা আয়োজনে হাজারো প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে জমে উঠেছিল এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা। রনি হোসাইনের পরিচালনায় বিশ্বখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশেই বাংলা গান আর বিনোদনের উচ্ছ্বাসে ও কালজয়ী গান দিয়ে দর্শকদের মুগ্ধ করেন নগর বাউল জেমস। এছাড়া, অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন চিত্রনায়ক জায়েদ খান। 

রবিবার স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হওয়া অনুষ্ঠান চলে রাত ১২ টা পর্যন্ত। প্রায় ৭ ঘণ্টাব্যাপী এই আয়োজনে হাজারো প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

জনপ্রিয় সংগীতশিল্পী জেমস ও চিত্রনায়ক জাহেদ খানের প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলা। 

দুই তারকার উপস্থিতিতে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে। এতে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের জোয়ার।