বুধবার, ২৯ জুলাই ২০২৬

নতুন ব্র্যান্ড পরিচিতি উন্মোচন করল টিপসই

নতুন ব্র্যান্ড পরিচিতি উন্মোচন করল টিপসই

০৭ জুলাই ২০২৬, ০১:৩৩

নিউজ ডেস্ক

facebook sharing button
twitter sharing button
sharethis sharing button
whatsapp sharing button

আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে নতুন ব্র্যান্ড পরিচিতি উন্মোচন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত কর্মী ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম টিপসই। এ উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি নতুন লোগোটি বাংলা ও ইংরেজি দুটি সংস্করণেই প্রকাশ করা হয়েছে।।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল প্রকৌশলীর প্রতিষ্ঠিত টিপসই বর্তমানে বিশ্বের ১১টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। ১০ হাজারের বেশি সক্রিয় ডিভাইসের মাধ্যমে ১ হাজার ২০০টির বেশি প্রতিষ্ঠান এবং ২ লাখ ৩৮ হাজারের বেশি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

টিপসইয়ের বিপণন বিভাগের প্রধান অর্ণব সিকদার বলেন, “ব্র্যান্ড সবসময় প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে বদলায়। আমাদের প্রযুক্তি এগিয়েছে, প্ল্যাটফর্ম বড় হয়েছে, স্বপ্নও বেড়েছে। তাই ব্র্যান্ডকেও সেই অগ্রগতির ছবি তুলে ধরতে হবে। নতুন এই পরিচিতি আমাদের সামনের পথের উপযোগী একটি ব্র্যান্ড দিয়েছে। নতুন বাজারে যাওয়া, নতুন পণ্য আনা এবং বাংলাদেশে তৈরি প্রযুক্তিকে বিশ্বের দরবারে তুলে ধরার গল্পটা এখন আরও স্পষ্টভাবে বলতে পারব আমরা।”

প্রতিষ্ঠানটি জানায়, আগামী কয়েক মাসের মধ্যে টিপসইয়ের সফটওয়্যার প্ল্যাটফর্ম, বায়োমেট্রিক ও প্রবেশ নিয়ন্ত্রণ ডিভাইস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন এবং গ্রাহক যোগাযোগমাধ্যম জুড়ে ধাপে ধাপে নতুন ব্র্যান্ড পরিচিতি চালু করা হবে।

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি খবর