‘মানুষ বলবে বলে বিয়ে নয়’—সাফা কবির
নিউজ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০০:২১ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০০:২১
কক্সবাজারে ‘মৎস্যকন্যা’ নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন সাফা কবির। ফিরেই শুরু হয়েছে নতুন কাজের ব্যস্ততা। পাশাপাশি ঈদ সামনে রেখে প্রস্তুতিও নিচ্ছেন জনপ্রিয় এই অভিনয়শিল্পী। কাজের ফাঁকে কথা প্রসঙ্গে উঠে আসে ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে—যে প্রশ্নটি তাঁকে প্রায়ই শুনতে হয়।
তাসনিয়া ফারিণ, সাবিলা নূর, মেহজাবীন চৌধুরী ও সাফা কবির—সমসাময়িক সময়ের চার জনপ্রিয় অভিনয়শিল্পীর মধ্যে তিনজনই ইতিমধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং সংসার সামলে সমানতালে কাজও চালিয়ে যাচ্ছেন। সেই প্রেক্ষাপটে সাফা কবিরের দিকেও ঘুরেফিরে আসে একই প্রশ্ন—কবে বিয়ে করছেন তিনি? তবে এ বিষয়ে কোনো পারিবারিক চাপ নেই বলে জানালেন সাফা।
