বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পদ্মার দুই ইলিশের দাম ১৬ হাজার

পদ্মার দুই ইলিশের দাম ১৬ হাজার

০৭ জুলাই ২০২৬, ০৫:০৪

নিউজ ডেস্ক

facebook sharing button
twitter sharing button
sharethis sharing button
whatsapp sharing button

আজকের গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা খবর

রাজবাড়ী গোয়ালন্দ দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে বড় আকৃতির দুটি ইলিশ মাছ ধরা পড়েছে। এর মধ্যে বড়টির ওজন ২ কেজি এবং ছোটটির ওজন ১ কেজি ৬শ গ্রাম। বড় ইলিশটি ৯ হাজার ২০০ টাকা এবং ছোটটি ৬ হাজার ৭২০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় মাছ দুটি উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। সৌদি আরব প্রবাসী টাঙ্গাইলের এক বাসিন্দা অনলাইনে যোগাযোগ করে মাছ দুটি মোট ১৫ হাজার ৯২০ টাকা দিয়ে কিনে নিয়েছেন। দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ এ তথ্য জানান।

জানা গেছে, মঙ্গলবার ভোরে পদ্মা নদীর দৌলতদিয়ার কুশাহাটা এলাকায় সহযোগীদের নিয়ে জাল ফেলেন সাগর হালদার ও দেলোয়ার হালদার। সকালে জাল তুলে দেখা যায়, সাগর হালদারের জালে আটকা পড়েছে ২ কেজি সাইজের বড় আকৃতির একটি রুপালি ইলিশ। একইভাবে জেলে দেলোয়ার হালদারের জালে ধরা পড়েছে ১ কেজি ৬শ গ্রাম ওজনের একটি রুপালি ইলিশ।

মাছ দুটি দৌলতদিয়া ঘাটে দেলোয়ারের মৎস্য আড়তে এনে উন্মুক্ত নিলামে তোলা হয়। সেখানে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ কেজি সাইজের ইলিশটি ৪ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৯ হাজার টাকায় এবং ছোট ইলিশটি ৪ হাজার টাকা কেজি দরে ৬ হাজার ৪০০ টাকা দিয়ে কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

মাছ ব্যবসায়ী শাজাহান জানান, উন্মুক্ত নিলামে ইলিশ মাছ দুটি কিনে বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাছের ছবি আপলোড করি। সেটা দেখে সৌদি আরব প্রবাসী টাঙ্গাইলের এক ব্যক্তি যোগাযোগ করেন। পরে বড় ইলিশটি ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৯ হাজার ২০০ টাকায় এবং ছোট ইলিশটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৬ হাজার ৭২০ টাকায় বিক্রি করি। এরপর টাঙ্গাইলে তার বাড়ির ঠিকানায় মাছটি বিশেষ ব্যবস্থায় পাঠিয়ে দেই।

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, বড় ইলিশ দুটি ধরা পড়া এবং বিক্রি সংক্রান্ত বিষয়ে তার কোনো তথ্য জানা নেই। তবে এ ধরনের বড় ইলিশ সচরাচর দেখা যায় না। 

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা খবর