শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের নেতাকর্মীদের নিয়ে কবীর ভূঁইয়ার ইফতার মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের নেতাকর্মীদের নিয়ে কবীর ভূঁইয়ার ইফতার মাহফিল

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:১০ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:১১

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল করেছেন জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার পৈতৃক বাড়িতে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে কসবা ও আখাউড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল নেতাকর্মী অংশ নেন। পুরো আয়োজন এক মিলনমেলায় রূপ নেয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. মুসলিম উদ্দিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বারের পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমদ খান, সাধারণ সম্পাদক শফিকুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আবদু, সাধারণ সম্পাদক ডা. খুরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আকতার খান, জেলা মহিলা দলের সভানেত্রী এবং জেলা বারের নারী ও শিশু পিপি অ্যাডভোকেট ইসমত আরা প্রমুখ।

অনুষ্ঠানে আখাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মুসলিম উদ্দিন বলেন, নির্বাচনের পর অনেক নেতা যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও কবীর আহমেদ ভূঁইয়া নিজ উদ্যোগে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। অতীতেও তিনি দুঃসময়ে সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছেন।

 

আগত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, কসবা-আখাউড়া তথা ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে আমাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। গত ১৭ বছরে দলীয় নেতাকর্মীরা নানা জুলুম-হয়রানির শিকার হয়েছেন। এখন সময় ঐক্যবদ্ধ থাকার। তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে আমরা সবাই মিলে রাজনীতি করব। অতীতেও আমি আপনাদের পাশে ছিলাম। আপনাদের সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি। এখনো আছি, ভবিষ্যতেও আমি নেতাকর্মীদের পাশে থাকব ইনশাআল্লাহ।

আরও পড়ুন